আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

সৈয়দপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট, দুই ঘন্টা পর স্বাভাবিক

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:৪৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩@০৫:৪৯ অপরাহ্ণ
সৈয়দপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ, তীব্র যানজট, দুই ঘন্টা পর স্বাভাবিক
ছবি- বিডিহেডলাইন্স

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুরে দহলা ব্রীজের নীচ দিয়ে পানি প্রবাহে বাধা ও হাজার হেক্টর জমির ফসল নষ্টের প্রতিবাদে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দুই ঘন্টাব্যাপী ওই মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করে তারা। এতে সৃষ্টি হয় তীব্র যানজটের।

এলাকাবাসীরা জানায়, পানিবন্দি হাজারো পরিবার প্রথমে দহলা ব্রিজের উপরে মানববন্ধন ডাকলেও পরবর্তীতে তা পরিনত হয় অবরোধে। দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

সেখানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মহসীনুল হক, সৈয়দপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক সাবু, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল মজিদ, মহিলা কাউন্সিলর আফরোজা বেগম, সাধারন কৃষক জোবেদ আলী, সিরাজুল ইসলাম, মো. আবু তালেব প্রমুখ।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, শহরের কুন্দল এলাকায় স্বাভাবিক পানি প্রবাহে বাঁধা প্রদান করছে একটি মহল। ফলে একটু বৃষ্টি হলে পানি বাড়িতে প্রবেশ করছে। এর ফলে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। তবে দ্রুত এর সমস্যার সমাধান চান এলাকাবাসী।

পরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম সমস্যা সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান, একটি স্মারকলিপি পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ