আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চীনা জাহাজকে অনুমতি নয়, ভারতের উদ্বেগ গুরুত্বপূর্ণ: শ্রীলঙ্কান মন্ত্রী

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৫০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩@০৯:৫০ পূর্বাহ্ণ
চীনা জাহাজকে অনুমতি নয়, ভারতের উদ্বেগ গুরুত্বপূর্ণ: শ্রীলঙ্কান মন্ত্রী

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি বলেছেন, চীনের একটি জাহাজকে নোঙর করার অনুমতি দেয়নি কলম্বো। সোমবার তিনি আরও বলেন, ভারতের নিরাপত্তা উদ্বেগ শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ।

অক্টোবরে শ্রীলঙ্কায় চীনের গবেষণা জাহাজ শি ইয়ান ৬ এর নোঙর করার কথা। এই বিষয়ে ভারতের উদ্বেগ নিয়ে জানতে চাইলে আলি সাবরি সাংবাদিকদের বলেন, তাদের একটি মানসম্পন্ন পরিচালনা পদ্ধতি (এসওপি) রয়েছে। আর তারা ভারতসহ বহু বন্ধুর সঙ্গে বিষয়টি আলাপ করেছেন।

আলি সাবরি বলেন, একটা সময় ধরে এই আলোচনা চলছে। ভারত দীর্ঘ দিন ধরে উদ্বেগ জানিয়েছে কিন্তু আমাদের এসওপি মানতে হবে। সেটা যখন আমরা তৈরি করি, তখন ভারতসহ বহু বন্ধুর সঙ্গে আলোচনা করেছি। ফলে এটা যতক্ষণ এসওপির সঙ্গে মিলবে, ততক্ষণ আমাদের সমস্যা নেই। কিন্তু এসওপির সঙ্গে না মিললে আমাদের সমস্যা আছে।

অক্টোবরে চীনা জাহাজ শি ইয়ান ৬ কে নোঙরের অনুমতি দেয়া হয়নি জানিয়ে আলি সাবরি বলেন, আলোচনা এখনো চলছে। তিনি বলেন, আমি যতটা জানি, তা হলো অক্টোবরে শ্রীলঙ্কায় আসার অনুমতি আমরা দেইনি। আলোচনা চলছে। ভারতের নিরাপত্তা উদ্বেগ বৈধ আর এটা আমাদের জন্য খুব, খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় সেটা বলেছি কারণ আমরা আমাদের অঞ্চল শান্তিপূর্ণ রাখতে চাই।

গবেষণা জাহাজটির শ্রীলঙ্কার বন্দরে নোঙর করা নিয়ে ভারতের উদ্বেগের কারণ হলো এই গবেষণা জাহাজটির সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরির সক্ষমতা রয়েছে। চীনা নৌবাহিনীর সাবমেরিনরোধী অভিযানের জন্য এই মানচিত্র গুরুত্বপূর্ণ। চীনা জাহাজটি শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করার কথা রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ