।।শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নকলায় ট্রলি চাপায় এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলা গনপদ্দী ইউনিয়নের খারজান পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রিপন মিয়া (২০)। তিনি ওই এলাকার কালু মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, রিপন মিয়া বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশের দোকানে যায়। পরে দোকান থেকে রিপন ফেরার পথে শেরপুরগামী একটি মাল বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিক্সাচালক রিপন মিয়া।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। ঘাতক ট্রলির চালককে আটক করতে না পারলেও ট্রলিটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবেও বলে জানান ওসি।





















