আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইল জেলা কারাগারে কারাবন্দীদের মৎস্য, দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৫ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:৪৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ সেপ্টেম্বর ২০২৩@০৭:৪৯ অপরাহ্ণ
টাঙ্গাইল জেলা কারাগারে কারাবন্দীদের মৎস্য, দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
ছবি- বিডিহেডলাইন্স

জুয়েল হিমু
টাঙ্গাইল প্রতিনিধি।।

টাঙ্গাইল জেলা কারাগারের কারাবন্দীদের মৎস্য ও দর্জি এবং মহিলা কারাবন্দীদের জন্য সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫সেপ্টেম্বর)  বিকেলে জেলা কারাগারে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে কারাবন্দীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, জেল সুপার মোখলেছুর রহমান, এনডিসি খায়রুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিছুর রহমান আনিছ, খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।

৩২ জন পুরুষ কারাবন্দীকে দর্জি প্রশিক্ষণ, ১৫ জন মহিলা কারাবন্দীকে সেলাই প্রশিক্ষণ, ২২ জন পুরুষ কারাবন্দী মৎস্য প্রশিক্ষণ ও ১৫ জন্য পুরুষ কারাবন্দীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে ।

পরে কারাবন্দীদেরর জন্য মানসম্মত খাবারের ব্যাপারে খাদ্য দ্রব্য ও স্টোর রুম পরিদর্শন করেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ