হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গায় ৫০ লিটার দেশীয় চোলাই মদ সহ রিক্তা খানম ওরফে রত্না (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।
আটক ওই নরী উপজেলার বিদ্যানন্দী এলাকার লিমন মাতুব্বরের স্ত্রী বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশের একটি টিম পশ্চিম আলগী এলাকার রোকন মাতুব্বর নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির ভাড়াটিয়া লিমন মাতুব্বর মাদক কেনাবেঁচা করতেন বলে অভিযোগ পুলিশের। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ৫০ লি. দেশীয় চোলাই মদ জব্দ করে। এছাড়াও লিমন মাতুব্বরের স্ত্রী রিক্তা খানম ওরফে রত্নাকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লিমন মাতুব্বর কৌশলে পালিয়ে যায়।
আটকের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ওই নারীকে আটক করা হয়। তবে, এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তার স্বামী পালিয়ে যায়। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।






















