আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৯ আগস্ট ২০২৩ @ ১০:৪৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ আগস্ট ২০২৩@১০:৪৭ পূর্বাহ্ণ
ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচনি কর্তৃপক্ষ। ইমরান দুর্নীতির দায়ে তিন বছরের কারাদণ্ড পাওয়ার তিন দিনের মাথায় এই সিদ্ধান্ত ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। মঙ্গলবারের এই ঘোষণার পর বর্তমানে পার্লামেন্ট সদস্য হিসেবেও তার পদ খারিজ হয়ে যাবে।

ইমরান খান দাবি তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে পাকিস্তান সরকার তা অস্বীকার করে আসছে। নির্বাচন কমিশনের ঘোশণার আগে দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, ‘আইনে আপনার কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আদালতে দোষী প্রমাণিত ব্যক্তিকে গ্রেফতার করতে হবে।’

২০১৮ সালে পাকিস্তানের নেতা নির্বাচিত হয়েছিলেন ৭০ বছরের ইমরান খান। গত বছর ক্ষমতাধর সেনাবাহিনীর সঙ্গে বিরোধের পর পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ