আজ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২৪ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:৫৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ সেপ্টেম্বর ২০২৩@০৮:০৮ অপরাহ্ণ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হলেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রোববার(২৪ সেপ্টেম্বর) বিকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়।

এরআগে গত রোববার(১৭ সেপ্টেম্বর)
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আবু রাসেল’র কাছে এই মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, এ আসনে প্রার্থী হিসাবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও শেষ দিনে মনোনয়নপত্র জমা দেননি কেউ। এ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের ১৭ প্রার্থী। কিন্ত শেষ পর্যন্ত সিদ্দিকুর রহমান পাটোয়ারী ক্ষমতাসীন আওয়ামীগের দলীয় মনোনয়ন দেয়া। পরবর্তীতে কোনো প্রার্থী আর মনোনয়নপত্র জমা দেননি। ফলে একমাত্র প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারি নির্বাচিত হন।

উল্লেখ্য, গত বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ