আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, আহত ৪

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৩ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৫৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ সেপ্টেম্বর ২০২৩@০৯:৫৪ পূর্বাহ্ণ
ফরিদপুরে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, আহত ৪
ছবি- ফাইল ছবি

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরে মাঠ থেকে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে তুলসী রানী সরকার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের মাচ্চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহিদ মুন্সী।

এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে বাকচর গ্রামের দুই নারীসহ পাঁচ জন বৃষ্টির মধ্যে কৃষি কাজ ও গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। এ সময় বজ্রপাতে ৫ জন আহত হন। ঘটনাস্থলের একটু দূরে মাঠে কাজ করা কৃষকেরা ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে তুলসী রানী সরকার মারা যান। আহত আলামিন সর্দার (২০), আলামিন শেখ (৩৫), রোফাল সরদার (৪৫), চিনু রানী সরকারকে (৪২) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ