।।খুলনা ব্যুরো।।
খুলনার বটিয়াঘাটা উপজেলায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় বটিয়াঘাটায় দিনব্যাপী গণ যোগাযোগ এবং সরকারের উন্নয়ন প্রচারনায় লিফলেট বিতরন করেছেন।
আজ বৃহস্পতিবার (১৩অক্টোবর) দিনভর তিনি খুলনা-১ আসনের অধীন বটিয়াঘাটা উপজেলার বারো আড়িয়া বাজার, কাতিয়া নাংলা বাজার, গরিয়াডাঙ্গা বাজার, সুখদাড়া বাজার এবং বরন পাড়া এলাকায় গনসংযোগ করেন। এ সময় তিনি সরকারের ধারবাহিক উন্নয়ন চিত্রের লিফলেট বিতরন করেন। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামীতে নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক সুপদ রায়, দাকোপ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ক্ষীতিশ চন্দ্র রায়, আ’লীগনেতা রামপদ মন্ডল, যুবলীগনেতা সঞ্জীব রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা রতন মন্ডল, আ’লীগনেতা প্রশান্ত মন্ডল, হরিদাশ গাইন, সিদ্ধার্থ রায়, উত্তম সরদার, জয়ন্ত রায়, চিত্তরঞ্জন মন্ডল, অসীম কুমার রায়, রামপদ রায়, ইউপি সদস্য জয়ন্ত মন্ডল, প্রশান্ত রায়, যুবনেতা সমীরন মন্ডল, হাসান আল জাবিদ শিমুল, বাসুদেব মন্ডল, দেবদাস মন্ডল, ত্রিদিব রায়, শিবপদ রায়, শ্যামল বাইন, যোগেন্দ্রনাথ মন্ডল, প্রনব মৃধা, সাধন মন্ডল, ছাত্রনেতা রিংকন গাইন, সবুজ সরকার, শিবাশিষ রায়, পিযুজ রায়, হিমাদ্রী মন্ডল প্রমুখ।






















