আজ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২২ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৪২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ সেপ্টেম্বর ২০২৩@০৯:৪২ পূর্বাহ্ণ
দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

।।হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের হিলিতে ট্রাকের চাপায় রবীন্দ্রনাথ সরকার (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া ঈদগাঁ মাঠ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান। নিহত রবীন্দ্রনাথ সরকার পাঁচবিবি উপজেলার সোনাপুর এলাকার মৃত পূর্ণা সরকারের ছেলে।

হিলি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ৯৯৯ ফোন পেয়ে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় গিয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় একটি মোটরসাইকেল ও মৃত একজনকে উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম বলেন,আজ সন্ধ্যার দিকে ডাঙ্গাপাড়া এলাকায় অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এ বিষয়ে পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি একটি বেসরকারি এনজিও তে চাকুরী করতেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ