আজ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমতলীতে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ ডিসেম্বর ২০২৩ @ ০১:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ ডিসেম্বর ২০২৩@০১:৫৩ অপরাহ্ণ
আমতলীতে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

।।বরগুনা প্রতিনিধি।।

আমতলীর চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে মারিয়াম (১২) নামে এক মাদরাসা ছাত্রী গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে।

মারিয়ম চাওড়া গ্রামের আব্দুল আজিজ মোল্লার মেয়ে। পুলিশ তার লাশ উদ্ধার করে বরগুনার মর্গে পাঠিয়েছে। মারিয়াম আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

মারিয়ামের মা নাজমা বেগম জানান, বৃহস্পতিবার রাতে ভাত খেয়ে ঘরের দোতালায় ঘুমাতে যান মারিয়াম। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৮ সময়ও তার কোন সারা না পেয়ে রুমে গিয়ে দেখি গলায় রশি প্যাচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

তখন ডাক চিৎকার দিলে বাড়ির সবাই ছুটে আসে এবং খবর পেয়ে আমতলী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যায়।

আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ