আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে পেঁয়াজের হাটে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ আড়তকে জরিমানা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৩@০৭:১৩ অপরাহ্ণ
ফরিদপুরে পেঁয়াজের হাটে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ আড়তকে জরিমানা
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের সালথায় পেঁয়াজের হাটে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। পেঁয়াজের সরকারি মূল্য বাস্তবায়নে এ অভিযান চালানো হয়। এসময় পেঁয়াজের চারটি আড়তকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার জয়কাইল হাটে এ অভিযান চালায় ভোক্তা অধিকার।

অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, পেঁয়াজের সরকারি মূল্য বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয়৷ এসময় সরকারের নির্ধারিত মূল্য না মানায় ৪ টি পেঁয়াজের আড়তকে জরিমানা করা হয়।

জরিমানা করা আড়তগুলোর মেসার্স জাহিদ ট্রেডার্সকে ২ হাজার টাকা, বেপারী এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মেসার্স হামজা ট্রেডার্সকে ২ হাজার টাকা ও মেসার্স সেলিম এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা সহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।

সালথার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, জেলা ও উপজেলা পুলিশের ১টি টিম এ অভিযানে সহযোগিতা করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ