আজ ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ডেনিশ কূটনীতিককে তলব করেছে সৌদি সরকার

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৯ জুলাই ২০২৩ @ ১২:২৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ জুলাই ২০২৩@১২:২৫ অপরাহ্ণ
ডেনিশ কূটনীতিককে তলব করেছে সৌদি সরকার

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

কোপেনহেগেনের চরম ডানপন্থী গ্রুপের সদস্যদের পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদ জানাতে সৌদি সরকার ডেনিশ কূটনীতিককে ডেকে পাঠিেেয়ছে। শুক্রবার সকালে রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সরকারি ‘সৌদি প্রেস এজেন্সি’ জানায়, বৃহস্পতিবার ডেনিশ চার্জ দ্যা ’অ্যাফেয়ার্সের সাথে বৈঠকের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই লজ্জাজনক কাজ বন্ধ করার আহ্বান জানিয়ে তাকে একটি প্রতিবাদ পত্র প্রদান করে। এ সমস্ত কাজ ধর্মীয় শিক্ষা এবং আন্তজার্তিক আইন ও নিয়মের লঙ্ঘন যা বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়াতে ইন্ধন যোগাতে পারে।

একেবারে কট্টরপন্থী এ গ্রুপ সোমবার একটি ভিডিও ফুটেজ পোস্ট করে। এতে এক ব্যক্তিকে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল-কোরআনকে পুড়িয়ে দিতে দেখা যাচ্ছে। আর এটি ছিল মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টির সর্বশেষ ঘটনা।

সূত্র- বাসস

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ