আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আত্মস্বীকৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে দুদকের মামলা

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২০ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:৪১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ সেপ্টেম্বর ২০২৩@০৬:৪২ অপরাহ্ণ
আত্মস্বীকৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে দুদকের মামলা

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারের টেকনাফের আবদুর রহমান নামে এক আত্মস্বীকৃত ইয়াবা  ডনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলাটি করেছেন।

আবদুর রহমান ২০১৯ সালে ১৬ ফেব্রুয়ারি ইয়াবা কারবারী হিসেবে আত্মসমর্পণকারিদের একজন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ।

আবদুর রহমান কক্সবাজার জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহর ছোট ভাই এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের সাবেক(ইউপির) চেয়ারম্যান আলী আহমদের ছেলে। আবদুর রহমানের ছোট ভাই জিয়াউর রহমান টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইয়াবা কারবারী হিসেবে আত্মসমর্পণকারিদের তিনিও একজন।

দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ জানিয়েছেন, তথ্যানুসন্ধানে পাওয়া আবদুর রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৭৫৫ টাকা। এরমধ্যে তাঁর বৈধ ও গ্রহণযোগ্য সম্পদ ৮৪ লাখ ৩৯ হাজার ৭৪২ টাকার। বাকি ১ কোটি ৪লাখ ২হাজার ১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন। এটি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ বিষয়ে আবদুর রহমানের সাথে যোগাযোগ করার জন্য ফোন নম্বর পাওয়া জন্য নানাভাবে চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। তার বড় ভাই ও কক্সবাজার জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, ছোট্ট ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমানও বিষয়টি নিয়ে কথা বলতে রাজী হয়নি।###

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ