আজ ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১১ই সফর, ১৪৪৮ হিজরি

হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • In গণমাধ্যম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২০ সেপ্টেম্বর ২০২৩ @ ০৪:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ সেপ্টেম্বর ২০২৩@০৪:২০ অপরাহ্ণ
হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর জন্য  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

।।স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের হাতীবান্ধায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মরহুম ইউনুস আলীর জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলাতাফ হোসাইন, হাতীবান্ধা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান দুলাল, সাবেক সাংসদ পুত্র ইন্জি. শাহাজাদ ফেরদৌস বাবু, নিউজ বিজয়ের সম্পাদক ফারুক হোসেন নিশাত, সাংবাদিক জাহাঙ্গীর আলম রিকো, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রকিবুল হাসান রিপন ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ রহিম সহ ইউনুস আলীর পরিবারের সদস্যগন।

উল্লেখ্য, গত শনিবার লালমনিরহাটে জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন এর নিউজ কভার করে বাড়িতে ফেরার পথে আদিতমারী উপজেলার শ্বাপ্টিবাড়ি বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ইউনুস আলীর মৃত্যু হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ