আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তার মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৯ আগস্ট ২০২৩ @ ১২:১৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ আগস্ট ২০২৩@১২:১৮ অপরাহ্ণ
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তার মৃত্যু

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারীতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জেলা সহকারী তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়ের(৫৬) মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালের দিকে সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রকাশ চন্দ্র শহরের দেবিরডাঙ্গা এলাকার মৃত. লাল মোহন বর্মণের ছেলে।

স্থানীয় ও এলাকাবাসীরা জানায়, প্রতিদিন সকালে রেললাইনের উপর দিয়ে হাটাহাটি করতেন প্রকাশ চন্দ্র। অন্যান্য দিনের মতো আজও হাটাহাটি করেন।
রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আসার আগে রেললাইনের উপর বসে পড়েন তিনি। স্থানীয়রা তাকে রেললাইনের উপর থেকে সরানো চেষ্টা করলেও ব্যর্থ হয়। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনির জানান, চিলাহাটি থেকে রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সকাল পৌণে ছয়টার দিকে মারা যান তিনি। তার মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, জেলা সহকারী তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্রের মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা বলছে স্থানীয়রা। তবে, ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে সত্য ঘটনা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ