।।নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে হাবিবুর রহমান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা সদর উপজেলার চল্লিশা রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান স্থানীয় চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের মৃত আব্দুল লতিফ মাস্টারের ছেলে।
নেত্রকোনা বড় স্টেশনের মাস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৬১ আপ ট্রেনটি ঘটনার সময় জেলার সদর উপজেলার চল্লিশা রেলওয়ে স্টেশনটি অতিক্রম করছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান রেল স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন।






















