আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

এ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে- জিএম কাদের

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১৬ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৩@০৬:৩৪ অপরাহ্ণ
এ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে- জিএম কাদের
ছবি- বিডিহেডলাইন্স

।। আহসান হাবীব।।

জনগণের পক্ষে কথা বলার মানে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলা। এ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছেন। এই সরকার অর্থনীতিকে ধ্বংস করছেন। এসরকার একদলীয় শাসন করছেন। এসরকার শিক্ষা ব্যবস্থাকে বাজে একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন। বলে মন্তব্য করেছেন, বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (১৬ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ডিজিটাল সিকিউরিটি আইনের বরাত দিয়ে জিএম কাদের আরও বলেন, সাংবাদিক, সচেতন নাগরিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আন্তর্জাতিক বিষয়কেও কথা বলতে দিচ্ছে না সরকার। এতে বাক-স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে।

তিনি বলেন, দেশের মালিক জনগণ, কিন্তু সরকার তাদের সমালোচনা করার সুযোগ দিচ্ছেন না। সরকার রাষ্ট্রকে নিজের মত করে ব্যবহার করছে। যেখানে জনগণের কোন কথা শুনছে না। যেখানে সরকারের ইচ্ছে মত দেশকে ব্যবহার করছে সেখানে বলা যায় এটি একটি গনতন্ত্রহীন সরকার ব্যবস্থা।

বক্তব্য শেষে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষনা করে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু। গোলাম মোহাম্মদ কাদের-এর সহধর্মিনী জনাব শেরিফা কাদের কে সভাপতি ও জাহিদ হাসান লিমন কে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

এসময় কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা সহ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ