আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইউপি সদস্যের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩ @ ০১:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩@০১:৫২ অপরাহ্ণ
ইউপি সদস্যের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রবিউল এহ্সান রিপন
ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হওয়া ইউপি সদস্য ইলিয়াস আলীর অবিলম্বে মুক্তি ও তদন্তপূর্বক ওই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নেকমরদ বাজারের চৌরাস্তায় শতাধিক মানুষের উপস্থিতি ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিটি পালন করেন স্থানীয়রা ৷

ইলিয়াস আলী ২ নং নেকমরদ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০ বছর ধরে সুনামের সাথে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ইলিয়াস আলী। উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি কুচক্রী মহল তার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা তদন্তপূর্বক প্রত্যাহার ও অবিলম্বে তার মুক্তির দাবি জানান তারা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ