।।বিনোদন ডেস্ক।।
বিশ্বের সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ইতালির লিদো শহরে ৩০ আগস্ট পর্দা উঠে ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর। ১১ দিন ব্যাপী আয়োজিত বছরের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজনটি শেষ হয়েছে ৯ সেপ্টেম্বর। সমাপনী দিনেই ঘোষণা করা হয় পুরস্কারবিজয়ীদের নাম।
চলুন একনজরে দেখে নেওয়া যাক ‘ভেনিস ২০২৩’-এর বিজয়ীদের নামের তালিকা।
ভেনিস মুল পুরস্কার
গোল্ডেন লায়ন : ‘পুর থিংস’
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার : ‘এভিল ডাজ নট এক্সিস্ট’
সিলভার লায়ন সেরা পরিচালক : মাত্তেও গ্যারোন (আইও ক্যাপিটানো)
বিশেষ জুরি পুরস্কার : গ্রিন বর্ডার (অ্যাগনিসকা হল্যান্ড)
সেরা চিত্রনাট্য : পাবলো লারেন এবং গুইলারমো ক্যাল্ডেরন (এল কন্ডে)
সেরা অভিনেত্রী : কাইলি স্প্যানি (প্রিসিলা)
সেরা অভিনেতা : পিটার সার্সগার্ড (মেমরি)
সেরা নতুন তরুণ অভিনেতা বা অভিনেত্রীর জন্য মার্সেলো মাস্ত্রোইয়ান্নি পুরস্কার : সেইডু সার (আইও ক্যাপিটানো)
বিদেশি বিভাগে সেরার পুরস্কার
সেরা চলচ্চিত্র: এক্সপ্লেনেশনস ফর এভরিথিং
সেরা পরিচালক: মিকা গুস্তাফসন (প্যারাডাইসেট ব্রিনার / প্যারাডাইস ইজ বার্নিং)
বিশেষ জুরি পুরস্কার: উনা স্টারমিনাটা ডোমেনিকা (অ্যালাইন পাররোনি)
সেরা অভিনেত্রী: মার্গারিটা রোসা ডি ফ্রান্সিসকো (এল প্যারাইসো)
সেরা অভিনেতা: টারগেল বোল্ড-এরডেন (সিটি অফ ওয়াইন্ড)
সেরা চিত্রনাট্য: এল প্যারাইসো (এনরিকো মারিয়া আর্তালে)
সেরা শর্ট ফিল্ম: এ শর্ট ট্রিপ (এরেনিক বেকিরি)
লায়ন অফ দ্য ফিউচার (ডেবিউ ফিল্মের জন্য ভেনিস অ্যাওয়ার্ড) : লাভ ইজ এ গান (লি হং-চ)
দর্শক পুরস্কার: ফেলিসিটা (মাইকেলা রামাজোত্তি)
ভেনিস ক্লাসিক পুরস্কার :
সেরা তথ্যচিত্র সিনেমা : থ্যাংক ইউ ভেরি মাচ (এলেক্স ব্রেভারমেন)
সেরা রিস্টোরেড চলচ্চিত্র: ওহিকোশি (শিঞ্জি সোমাই)
ভেনিস ইমারসিভ পুরস্কার
গ্র্যান্ড প্রাইজ পুরস্কার: সংস ফর এ পাসারবাই (সেলিন ডেমেন)
বিশেষ জুরি পুরস্কার: ফ্লো (আদ্রিয়ান লোকমান)
সেরা কৃতিত্ব: এম্পেরর (মেরিয়ন বার্গার, ইলান কোহেন)





















