আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কারাগারে পাঠানোর আদেশ আমান উল্লাহ আমানকে

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১০ সেপ্টেম্বর ২০২৩ @ ০১:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ সেপ্টেম্বর ২০২৩@০১:৫০ অপরাহ্ণ
কারাগারে পাঠানোর আদেশ আমান উল্লাহ আমানকে

।।নিজস্ব প্রতিদেক।।

তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উচ্চ আদালতের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করার কথা থাকলেও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আদালতে আমানের আত্মসমর্পণকে কেন্দ্র করে ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে বিএনপি সমর্থিত আইনজীবী ও সমর্থকরা অবস্থান নিয়েছেন। আমানের জামিন দাবি স্লোগানে করেন তারা। পাশাপাশি মুখোমুখি অবস্থানে রয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরাও।

একই সময় আদালতে নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ