আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ পাইপলাইনে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছলো গ্যাস

উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ পাইপলাইনে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছলো গ্যাস
ছবি- বিডিহেডলাইন্স

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি॥

নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের। অবশেষে তাদের সেই দাবি হলো পূরণ। বগুড়া থেকে পাইপলাইনে গ্যাস পৌঁছলো নীলফামারীর সৈয়দপুরে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া-রংপুর ও সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস টেস্টিং অ্যান্ড প্রি-কমিশনিং পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যান্স ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের (জিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক, গ্যান্স ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের (জিডিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু সাঈদ মাহমুদ, মহাব্যবস্থাপক প্রকৌশলী জহির উদ্দিন, মহাব্যবস্থাপক প্রকৌশলী মো.আইনুল কবির ও প্রকল্প পরিচালক প্রকৌশলী খোন্দকার আরিফুল ইসলামসহ আরোও অনেকে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক বলেন, বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস দ্বারা টেস্টিং এন্ড প্রি-কমিশনিং পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এখন গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের সার্বিক কার্যক্রম শেষে এ অঞ্চলের শিল্প-কলকারাখানাগুলোতে চাহিদা মোতাবেক গ্যাস সরবরাহ করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ২০১১ সালে রংপুর সফরে এসে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরপর গত ২০২০ সালের ফেব্রুয়ারিতে একনেক সভায় বগুড়া-রংপুর-সৈয়দপুর পর্যন্ত পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন গ্যাস কোম্পানী লিমিটেড (জিটিসিএল) এ প্রকল্প বাস্তবায়ন করে। বগুড়া থেকে রংপুর হয়ে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত ৩০ ইঞ্চি ব্যাসের ১৫০ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপন কাজ সম্পন্ন করা হয়।

এদিকে গ্যাস সরবারহের জন্য রংপুর, পীরগঞ্জ ও নীলফামারী সৈয়দপুরে তিনটি স্টেশন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে নীলফামারীর সৈয়দপুরে ১০০ মিলিয়ন, রংপুরে ৫০ মিলিয়ন ও পীরগঞ্জে ২০ মিলিয়ন ক্ষমতাসম্পন্ন স্টেশন নির্মাণ করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ