আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শেরপুরে নিখোঁজের পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ সেপ্টেম্বর ২০২৩ @ ০৪:৪৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ সেপ্টেম্বর ২০২৩@০৪:৪৮ অপরাহ্ণ
শেরপুরে নিখোঁজের পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
ছবি- বিডিহেডলাইন্স

।।শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১৬ঘন্টা পর পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিথলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত তাসলিমা খাতুন (৮)। সে ওই এলাকার অটোরিকশা চালক তাজুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, তাজুল ইসলামের একমাত্র সন্তান তাসলিমা ৮ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন হদিস মিলেনি। আজ সকালে ওই এলাকার সোহরাব মাস্টারের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ