আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কিশোরগঞ্জে গলায় পেয়ারা আটকে শিশুর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ সেপ্টেম্বর ২০২৩ @ ০৪:০৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ সেপ্টেম্বর ২০২৩@০৪:০৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জে গলায় পেয়ারা আটকে শিশুর মৃত্যু

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

কিশোরগঞ্জে গলায় পেয়ারা আটকে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মোড়লপাড়া এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুকন্যা মালেহা মুসকান জায়রা জেলার মিঠামইন উপজেলার মুরাদ ভূঁইয়া মেয়ে। তারা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোড়লপাড়া এলাকার বাসায় থাকতেন।

শিশুটির মামা আফফান জানান, রাতের ট্রেনে মা-বাবার সাথে জায়রার চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। রেল স্টেশনের কাছে হওয়ায় শুক্রবার সন্ধ্যায় শহরের বয়লা এলাকার নানার বাসায় চলে আসেন তারা। নানার বাসায় আসার পরে তারা বুঝতে পারে শিশু জায়রার গলায় পেয়ার টুকরো আটকে গেছে। পরিবারের লোকজন পেয়ার টুকরো গলা থেকে বের করার চেষ্টা করে। পরে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও শহরের একটি ক্লিনিক নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপসাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে শিশু জায়রার মৃত্যু হয়।

শিশু জায়রা মা-বাবার প্রথম সন্তান। জায়রার মৃত্যুে স্বজন-প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ