।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
সংঘাতের সর্বোচ্চ পর্যায়ে ইসরায়েল। হামাসের দাবি, অন্তত নয় হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
গত কয়েকদিন ধরে ইসরায়েলের স্থলসেনা ধীরে ধীরে গাজার ভিতরে ঢুকছিল। হামাস যোদ্ধাদের সঙ্গে তাদের লাগাতার লড়াইও হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের সেনার মুখপাত্রে জানিয়েছেন, আমরা গাজা শহর ঘিরে ফেলেছি। ধীরে ধীরে শহরের ভিতরেও ঢুকতে শুরু করেছে আমাদের সেনা। ইসরায়েলের বক্তব্য, বিভিন্ন দিক থেকে গাজা শহরের দিকে এগিয়েছে ইসরায়েলের সেনা। পথে হামাসের সমস্ত ঘাঁটি এবং সামরিক কাঠামো ধ্বংস করা হয়েছে।
বেসামরিক অঞ্চলেও হামাসের সামরিক পরিকাঠামো তৈরি করা ছিল বলে সেনার তরফে জানানো হয়েছে। সেই পরিকাঠামোগুলিকেও ধ্বংস করা হয়েছে বলে তাদের দাবি।
কয়েক লাখ মানুষ এখনো উত্তর গাজায় বসবাস করছেন। এই হামলায় তাদেরও ক্ষতি হচ্ছে। কারণ ইসরায়েলের সেনা বার বার দাবি করছে যে, হামাসের সামরিক পরিকাঠামো বেসামরিক অঞ্চলের ভিতরে তৈরি করা হয়েছে।






















