আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জি মারিমুথুর মৃত্যুতে হতবাক রজনীকান্ত-বিজয় সেতুপতি

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৯ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:৪৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ সেপ্টেম্বর ২০২৩@০৭:৪৮ পূর্বাহ্ণ
জি মারিমুথুর মৃত্যুতে হতবাক রজনীকান্ত-বিজয় সেতুপতি

।।বিনোদন ডেস্ক।।

এখনো তাঁর অভিনীত সিনেমা জেলার বক্স অফিস কাঁপাচ্ছে, আর এরমধ্যেই চলে গেলেন না ফেরার দেশে। ভারতের তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা ও পরিচালক জি মারিমুথু মাত্র ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্তঘানীয় সময় সকাল সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন তিনি তার শো, ‘এথিরনীচল’-এর ডাবিং করছিলেন।

কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। জি মারিমুথুকে সবশেষ রজনীকান্তের অভিনীত ‘জেলার’ সিনেমাতে দেখা গেছে। ‘জেলার’ সিনেমাতে তার অভিনয় দারুণ প্রশংসা পেয়েছে।

‘রেড স্যান্ডেল উড’ সিনেমাতেও তার অভিনয় তুমুল প্রশংসিত হয়েছিল।
তবে তিনি ইউটিউবে দারুণ জনপ্রিয় ছিলেন। তার এই আকস্মিক প্রয়াণ এখনও মেনে নিতে পারছেন না সহকর্মীরা। তামিল ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

জি মারিমুথুর দুই সন্তান রয়েছে। ‘জেলার’ ছবির এই অভিনেতার মৃত্যুতে রজনীকান্ত হতবাক। শোকাহত রজনীকান্ত নিজভাষায় টুইটারে লিখেছেন, ‘মারিমুথ একজন চমৎকার মানুষ। তার মৃত্যু আমাকে হতবাক করেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

বিজয় সেতুও জি মারিমুথুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। টুইটারে জি মারিমুথুর একটি ছবি প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

তিনি তার স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গেই থাকতেন। সান পিকচার্স অর্থাৎ ‘জেলার’ ছবির প্রযোজনা করেছে যে প্রোডাকশন হাউজ, সেটির সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে।

এই প্রযোজনা সংস্থার টুইটারে অভিনেতার একটি ছবি পোস্ট করে সমবেদনা জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘শ্রদ্ধা, আপনার কাজ সবসময় মনে থাকবে। রেস্ট ইন পিস মারিমুথু।’

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান টুইটারে সমবেদনা জানিয়েছেন। লিখেছেন, ‘জি মারিমুথুকে সম্প্রতি জেলার ছবিতে দেখা গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন।’

প্রসঙ্গত, ‘এথিরনীচল’ অন্যতম জনপ্রিয় একটি তামিল টিভি শো। যেখানে জি মারিমুথুর আদি গুণশেখরের চরিত্রে অভিনয় করতেন। এই শো-তে সমাজে নারীদের উপর ঘটে চলা নিপীড়ন এবং নারী ক্ষমতায়নের কথা দেখা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ