আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়াকে বিদেশে নিতে পরিবারের ফের আবেদন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৮ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ সেপ্টেম্বর ২০২৩@০৭:২৮ অপরাহ্ণ
খালেদা জিয়াকে বিদেশে নিতে পরিবারের ফের আবেদন
ছবি- ফাইল ছবি

।।নিজস্ব প্রতিবেদক।।

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার আবারও আবেদন করেছে। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করা হয়।

খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, আবেদন করার বিষয়টি তিনি শুনেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, লিভার ও কিডনি সমস্যা আরও জটিল হওয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে তার চিকিৎসকেরা শঙ্কিত।

নানা শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন সাবেক এই প্রধানমন্ত্রী।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ