আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে গণতন্ত্রের বিজয় হয়েছেঃ ওবায়দুল কাদের

  • In জাতীয়, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৬ মে ২০২৩ @ ০৬:৩৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ মে ২০২৩@০৬:৩৮ পূর্বাহ্ণ
গাজীপুরে গণতন্ত্রের বিজয় হয়েছেঃ ওবায়দুল কাদের

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

গাজীপুরে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন- গাজীপুরের সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এ সরকারই শুধু পারে নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে।

শুক্রবার (২৬মে) বিকেলে ২৩বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন- দেশের একটি মহল দিন রাত শেখ হাসিনার দুর্নাম করে বেড়ায়। তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। শেখ হাসিনা বলেছেন সব বাঁধা সহ্য করতে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ