আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবকের মৃত্য

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ সেপ্টেম্বর ২০২৩ @ ০২:১০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ সেপ্টেম্বর ২০২৩@০২:১০ অপরাহ্ণ
ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবকের মৃত্য

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষে ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত যুবক ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি গ্রামের জাকির শেখের পুত্র রাসেল শেখ (২৪)। বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সময় রাসেল সহ ৫ জন আহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হোগলাকান্দি গ্রামের মাঠে হোগলাকান্দি গ্রামের যুবক ও বাইশাখালি গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলা চলাকালে বাইশাখালি গ্রামের যুবক আমানতের সাথে হোগলাকান্দি গ্রামের যুবক রাসেলের কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর ২ গ্রামের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। গুরুতর আহত রাশেলকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যায়। রাশেলের মৃত্যুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বাইশাখালি গ্রামে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, ফুটবল খেলা নিয়ে যুবকদের মধ্যে মারামারি হয়। পরে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ