আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নড়িয়ায় একব্যাক্তিকে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ সেপ্টেম্বর ২০২৩@০৬:৩৬ অপরাহ্ণ
নড়িয়ায়  একব্যাক্তিকে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা

নয়ন দাস
শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপু‌রের নড়িয়া উপজেলার বাজার গোডাউন মোড়ে আবুল মৃধা (৫৬) নামে একজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) গভীর রাতে নিজ বাসায় তা‌কে কু‌পি‌য়ে হত‌্যার ঘটনা ঘ‌টে।

নিহত আবুল মৃধা মুন্সিগঞ্জের জেলার টুংগীবা‌ড়ি থানার বাইন গ্রামের মৃত আক্রাম আলি মৃধার ছেলে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের ভাই বাবুল মৃধা জানান, আমার ভাই ২০ বছর যাবত তৃতীয় লিঙ্গের সাথে বসবাস করতেন ও ঢুলি হিসেবে গান গাইতেন। আমার ভাইয়ের তিন ছেলে ও দুই মেয়ে রয়ে‌ছেন। কে বা কারা এমন ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তা আমরা জা‌নি না।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তৃতীয় লিঙ্গের মানু‌ষের মাঝে। তাকে এক নজর দেখতে ছুটে আসছে জেলার তৃতীয় লিঙ্গের লোকজন।

তৃতীয় লিঙ্গের হ্যাপি জানান, আবুল দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাজ করতেন। তিনি একজন ভালো লোক ছিল। আজ সকালে তার বাড়ি যাওয়ার কথা ছিল। যারা আবুল ভাইকে মার‌ছে তা‌দের আমরা বিচার চাই।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) হাফিজুর রহমান জানান এ ঘটনার নিহতের ভাই বাবুল মৃধা একটি হত্যা মামলা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে স্বজন হস্তান্তর করা হ‌বে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ