আজ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

যুক্তরাজ্যে বাড়ছে ভীমরুল, ঝুঁকিতে মৌমাছি

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৫ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:১৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ সেপ্টেম্বর ২০২৩@১০:১৯ পূর্বাহ্ণ
যুক্তরাজ্যে বাড়ছে ভীমরুল, ঝুঁকিতে মৌমাছি

।। ইন্টারন্যাশনাল ডেস্ক।।

এশিয়ান ভীমরুল রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে মৌমাছি জনগোষ্ঠীর জন্য আগামী বছরগুলোতে বিপর্যয়কর পরিণতির ঝুঁকি বাড়ছে। আগ্রাসী এসব ভীমরুল ইউরোপের মূল ভূখন্ডে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং যুক্তরাজ্যে ছাপ ফেলার চেষ্টা করছে। এই ভীমরুলের বাসা পূর্ব সাসেক্স, কেন্ট, ডেভন এবং ডরসেটেও পাওয়া গেছে।

ভীমরুল মৌমাছি এবং এর বাসা খেয়ে বেঁচে থাকে। এতে জীববৈচিত্র ক্ষতিগ্রস্ত হয়। আগ্রাসী প্রজাতিগুলোর কারণে তৈরি হওয়া হুমকি নিয়ে এক বৈশ্বিক প্রতিবেদনে ভীমরুল নিয়ে সতর্ক করা হয়েছে।

প্রতিবেদন প্রস্তুতকারী শীর্ষ বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাণী ও উদ্ভিদের ৬০ শতাংশের বিলুপ্তির কারণ আগ্রাসী পতঙ্গ। সারা পৃথিবীতে এসব পতঙ্গের কারণে প্রতিবছর তিন হাজার আটশ কোটি ডলারের বেশি ক্ষতি হয়। ওই প্রতিবেদন বলছে, আগ্রাসী পতঙ্গের কারণে প্রকৃতি, খাদ্য নিরাপত্তা এবং মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে।

ভীমরুল মূলত দক্ষিণপূর্ব এশিয়ার নিজস্ব প্রজাতি। তবে কার্গোতে এটি সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারে। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ড. গেভিন ব্রড বলেন, আমরা সব ধরণের গাছপালা এবং প্রাণী – এমনকি ছত্রাকও – তাদের স্থানীয় রেঞ্জের বাইরে এমন জায়গায় পরিবহন করছি যেখানে স্থানীয় পরিবেশ তাদের সঙ্গে বিকশিত হয়নি। ফলে তারা আমাদের স্থানীয় প্রাণী এবং উদ্ভিদের জন্য খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ