আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাটোরে পাট চাষ বেড়েছে, কমেছে দাম

  • In কৃষি, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ সেপ্টেম্বর ২০২৩ @ ০২:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ সেপ্টেম্বর ২০২৩@০২:৫২ অপরাহ্ণ
নাটোরে পাট চাষ বেড়েছে, কমেছে দাম
ছবি- বিডিহেডলাইন্স

মো.লিটন হোসেন লিমন
নাটোর প্রতিনিধি।।

চলতি মৌসুমে নাটোর জেলার সাত উপজেলায় ৩১ হাজার ৭৪৫ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩১ হাজার ৬৫০ হেক্টর। গত বছরের তুলনায় এ বছর জেলায় ১ হাজার ৯৫ হেক্টর বেশি জমিতে পাটের চাষ করা হয়েছে। কয়েক বছর ধরেই জেলায় পাট চাষ বাড়ছে। কিন্তু এ বছর পাটের দাম কম থাকায় চিন্তায় রয়েছে চাষিরা।

নাটোর জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা জমি থেকে পাট গাছ কেটে তা ডোবা, পুকুর, বিলে জাগ দিচ্ছেন। অনেক আবার পাট গাছ থেকে আঁশ ছড়াতে ব্যস্ত সময় পার করছেন। পুরুষের পাশাপাশি নারীও পাটের কাজ করছেন। অপরদিকে বাড়ির নারীরা পাটকাঠি আর পাটের আঁশ শুকাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জেলা কৃষি বিভাগ বলছে, গত কয়েক বছরের তুলানায় জেলায় পাটের চাষ বেড়েছে। পাট চাষ লাভজনক হওয়ায় দিনে দিনে পাট চাষে আগ্রহ হচ্ছেন চাষিরা। পাটের ন্যার্য্য মূল্য, নতুন পাটের আধুনিক জাত ব্যবহারের ফলে দিনে দিনে পাট চাষবাদ বেড়ে চলেছে।

এদিকে চাষিরা বলছেন, প্রথম দিকে হাটে-বাজারে পাটের দাম ঠিক থাকলেও বর্তমানে পাটের বাজার কমে গেছে। বর্তমানে হাটে প্রতিমণে ২০০/৩০০ টাকা কমে গেছে। সামনে পাটের দাম বাড়বে কি না তা নিয়ে চিন্তায় রয়েছে পাট চাষিরা। পাটের নির্ধারিত দাম বেঁধে দিতে সরকারের দৃষ্টি চেয়েছেন চাষিরা।

অন্যদিকে জেলার বিভিন্ন হাট-বাজারে প্রথম শ্রেণির পাট প্রতিমণ ২৪০০/২৫০০ টাকায়, দ্বিতীয় শ্রেণির পাট ২২০০/২৩০০ টাকা বিক্রি হচ্ছে।

নাটোর জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নাটোর জেলায় ২০২৩-২৪ চলতি মৌসুমে ৩১ হাজার ৭৪৫ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। গত মৌসুমে জেলায় ৩০ হাজার ৬৩০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছিল। যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৫ হাজার ৮৪২ হেক্টর। চলতি মৌসুমে নাটোর সদর উপজেলায় পাটের আবাদ হয়েছে ২ হাজার ৫৬৫ হেক্টর, লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯৩০হেক্টর, গুরুদাসপুর উপজেলায় আবাদ ৩ হাজার ৭৫০হেক্টর, লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ১০০ হেক্টর, সিংড়া উপজেলায় আবাদ ১ হাজার ৮৫০ হেক্টর, লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ২০ হেক্টর, নলডাঙ্গা উপজেলায় ২ হাজার ২১০ হেক্টর, লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯৩০ হেক্টর, বাগাতিপাড়ায় ৩ হাজার ১৮০ হেক্টর, লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ২৫০ হেক্টর, বড়াইগ্রাম উপজেলায় ১০ হাজার ৬১০ হেক্টর, লক্ষ্যমাত্রা ৯ হাজার হেক্টর এবং লালপুর উপজেলায় ৭ হাজার ৫৮০ হেক্টর, লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৪২০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।

সদর উপজেলার কৃষ্ঠপুর এলাকার পাট চাষি হয়রত আলী জানান, ৩ বিঘা জমিতে পাটের আবাদ করেছেন তিনি। পাটের ফলন বেশ ভালো হয়েছে। গত বছর পাটের দাম ভালো পাওয়ায় এ বছর তিনি ২ বিঘা বেশি জমিতে পাটের আবাদ করেছেন। তবে পাটের খরচ হিসেবে ন্যার্য্য দাম পাচ্ছেন না তিনি।

চন্দ্রকোলা এলাকার মো.শরিফুল ইসলাম জানান, গত বছরের পাটের দাম ভালো ছিল। এ বছর ২ বিঘা জমিতে পাট চাষ করেছি। তবে পাটের দাম কমে গেছে।যদি পাটের দাম না বাড়ে, তাহলে লোকসানে পড়তে হবে। তবে এ বছর পাটের ফলন ভালো হয়েছে। যদি সামনে সরকার পাটের দাম বাড়ায় তাহলে খরচের টাকা উঠবে।

বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর এলাকার পাটচাষি খোরশেদ আলম জানান, এ বছর বৃষ্টি হওয়াতে পাটের ফলন মোটামোটি ভালো হয়েছে। ৫ বিঘা জমিতে পাটের চাষ করেছি। গতবারের মতো যদি এ বছর পাটের বাজার ভালো যায়। তাহলে আমরা কিছুটা লাভবান হতে পারবো।

আমহাটি এলাকার পাট চাষি আবুল ভূইয়া বলেন, এবছর ৪ বিঘা জমিতে পাটের আবাদ করছি। ফলন বেশ ভালো হয়েছে। কিন্তু পাটের ন্যার্য্য দাম পাচ্ছি না। হাটে প্রতি মণ পাট ২৪০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে পাট চাষে খরচ সে টাকা ওছাই মশকিল। যদি সরকার পাটের দাম নির্ধারণ করে দেয় তাহলে আমরা চাষিরা উপকৃত হবো।

দিঘাপতিয়ার পাট চাষি মান্নান হোসেন বলেন, প্রথম দিকে বাজারে পাটের দাম ঠিক ছিল। কিন্তু কয়েকদিন থেকে পাটের দাম কমে গেছে। পাটের ফলন ভালো হলেও পাটের দাম কমে যাওয়ায় ন্যার্য্য দাম নিয়ে সংঙ্কায় রয়েছে। তবে পাটের নির্ধারিত দাম বেঁধে দিতে সরকারের দৃষ্টি আকর্ষন চেয়েছেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় নাটোর জেলায় ৩১ হাজার ৭৪৫ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। লক্ষমাত্রার চেয়ে পাটের আবাদ বেশি হয়েছে। সেই সঙ্গে পাটের ফলন ভালো হয়েছে। কৃষকরা পাটের ন্যার্য্যমূল্য পাওয়ায় পাট চাষে আগ্রহ হচ্ছেন। জেলা কৃষি বিভাগ চাষিদের নিয়মিত পরামর্শ দিয়ে আসছে।

আশা করছি, কৃষকরা তাদের ন্যার্য্য দাম পাবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ