আজ ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ

  • In রাজনীতি, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ সেপ্টেম্বর ২০২৩ @ ১২:০৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ সেপ্টেম্বর ২০২৩@১২:০৫ অপরাহ্ণ
আজ খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ

মোহাম্মদ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।

নির্বাচন কমিশন বাতিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্ধগতিরোধ, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আজ খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (৩ সেপ্টেম্বর) নগরীর শিববাড়ি মোড়ে দুপুর ২ টায় ইসলামী আন্দোলনের উক্ত সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওঃ শোয়াইব হোসেন।

এদিকে সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার এক প্রস্তুতি সভা জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বিকেলে নগরীর পাওয়ার হাউজ মোড়, কদমতলা, বড়বাজার, ক্লে রোড, হেলাতলার মোড়, পিকচার প্যালেস, ডাকবাংলা, ফেরিঘাট, শিববাড়ি মোড়, নিউমার্কেট, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, নিরালার মোড়, ময়লাপোতা, সাত রাস্তার মোড়, রয়্যালের মোড়, শান্তিধাম মোড়, রূপসা ফেরিঘাট সহ বিভিন্ন স্থানে সমাবেশ বাস্তবায়নে প্রচারপত্র বিলি করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ