আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ

  • In শীর্ষ
  • পোস্ট টাইমঃ ১ সেপ্টেম্বর ২০২৩ @ ১২:২৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ সেপ্টেম্বর ২০২৩@১২:৩২ অপরাহ্ণ
আজ বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ

।।নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ আজ বিকেল তিনটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

সমাবেশ প্রসঙ্গে সাদ্দাম হোসেন বলেন, আজকের ছাত্র সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ, যেখানে সারা দেশ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সোহরাওয়ার্দী উদ্যানে পাঁচ লাখ শিক্ষার্থীর জমায়েত হলেও সারা দেশের পাঁচ কোটি শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই সমাবেশে যুক্ত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ