আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সেপ্টেম্বরে আসন ভাগাভাগি চূড়ান্ত করবে ইন্ডিয়া জোট

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১ সেপ্টেম্বর ২০২৩ @ ১১:১৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ সেপ্টেম্বর ২০২৩@১১:১৪ পূর্বাহ্ণ
সেপ্টেম্বরে আসন ভাগাভাগি চূড়ান্ত করবে ইন্ডিয়া জোট

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

প্রথমবারের মতো দুই দিনের বৈঠকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের নতুন বিরোধী জোট ইন্ডিয়া। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জোটের ফরমূলা বাস্তবায়ন করবে পার্টির রাজ্য কমিটিগুলো।

ইঙ্গিত আছে প্রতিদ্বন্দ্বিতার ফর্মুলা হবে এক-একজন করে প্রতিদ্বন্দ্বি। এর অর্থ প্রতিটি আসনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একজন করে বিরোধী প্রার্থী থাকবেন। এত ভোট বিভাজন ঠেকানো যাবে। এর পাটনা ও ব্যাঙ্গালুরুতে জোটের বৈঠকে এই ধারণা সমর্থন পায়।

সূত্র জানিয়েছে, বেশির ভাগ আগেই আসন ভাগাভাগির প্রশ্ন মীমাংসা করতে চায়। বেশ কয়েক জন নেতা আগাম ভোটের আশঙ্কা করছেন। এছাড়া বিভিন্ন রাজ্যে মিছিল-সমাবেশের মতো কর্মসূচি আয়োজনের চিন্তাও আছে।

এছাড়া বৈঠকে জোটের লোগো ঠিক করা এবং একটি সমন্বয় কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। জোটে আহ্বায়ক ঠিক করা হবে নাকি সেই বিষয়েও সিদ্ধান্ত হতে হবে এবং ২০২৪ সালের নির্বাচন পরিচালনার জন্য একটি যৌথ কমিটি গঠন করা হবে।

ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র সম্বিত পত্র বলেছেন মুম্বাইতে আজ বিরোধীদের বৈঠকের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এসব দল চাঁদা এবং দুর্নীতির মাধ্যমে ২০ লাখ কোটি রুপি জমা করেছে। এটা স্বার্থপর জোট… তাদের লক্ষ্য দুর্নীতির আয় সর্বোচ্চ আয় করা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ