আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে নারী নির্যাতনসহ ১৩ মামলার আসামি জাহিদ গ্রেপ্তার

ফরিদপুরে নারী নির্যাতনসহ ১৩ মামলার আসামি জাহিদ গ্রেপ্তার

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জাহিদ শেখ (৪০) নামে নারী নির্যাতনসহ ১৩ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া জাহিদকে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

জাহিদ শেখ উপজেলার ইউনিয়নের গুনবহা গ্রামের মান্নান শেখের ছেলে। তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ মোট ১৩টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ আগস্ট) বিকেলে বোয়ালমারী উপজেলার গুনবহা তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি ফরিদপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনাল জাহিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ার আসামি জাহিদ শেখের অনুপস্থিতিতে ১বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করে। রায়ের পূর্ব থেকেই সে পলাতক ছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে চুরি, মারামারি, মাদক, দ্রুত বিচারের অপরাধ, সরকারি কাজে বাধাদানসহ সর্বমোট ১৩ টি মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গ্রেপ্তারকৃত আসামি জাহিদ শেখের নামে মোট ১৩টি মামলা রয়েছে। তার নামে ১ বছরের সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ