আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

  • In অন্যান্য, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩১ আগস্ট ২০২৩ @ ১২:৫৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩১ আগস্ট ২০২৩@১২:৫৯ অপরাহ্ণ
শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের সালথায় শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে দিপ্ত মন্ডল (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু মৃত্যুর বিষয়টি বিডিহেডলাইন্সকে নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে বিল থেকে ওই স্কুল শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত দিপ্ত মন্ডল ওই গ্রামের কৃষক নিত্য মন্ডলের একমাত্র ছেলে। দিপ্ত স্থানীয় জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রথম শ্রেণির ছাত্র।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগলের মতো হয়ে গেছেন তার মা-বাবা। ছোট্ট শিশুর এমন মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুর চাচা হৃদয় মন্ডল ও স্থানীয়রা জানান, ভাতিজা দিপ্ত বুধবার দুপুরে স্কুল থেকে বাড়িতে আসে। পরে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ির সামনে বিলের মধ্যে একটি ডোঙায় চড়ে একা একা শাপলা তুলতে যায়। কিন্তু শাপলা তুলে বাড়িতে ফিরে আসা দেরি হওয়ায় দিপ্তর মা রিতা মন্ডল বিলের পাড়ে গিয়ে দেখেন তার সেন্ডেল ভাসছে। এমন অবস্থায় তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন বিলের পানিতে নেমে দিপ্তর নিথর দেহ উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ