আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৪ আগস্ট ২০২৩ @ ০৫:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ আগস্ট ২০২৩@০৫:৪২ অপরাহ্ণ
বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত

।।কূটনৈতিক প্রতিবেদক।।

বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বাংলাদেশের জনগণ যেভাবে নির্বাচন করতে চায় তার ভিত্তিতেই নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্ধারণ করতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচী বৃহস্পতিবার নয়া দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচী বৃহস্পতিবার নয়া দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঢাকায় আমাদের একটি হাই কমিশন রয়েছে এবং ভারত ঘনিষ্ঠভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা আশা করি বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হবে, কোনো সহিংসতা হবে না। তিনি আরো বলেন, পুরো বিশ্ব এইখানে (বাংলাদেশের নির্বাচন) মন্তব্য করতে পারে কিন্তু ভারত ভারতের মতোই। বাংলাদেশের সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরা অনেক তৎপর। বিশেষ করে আমেরিকা-ইউরোপের কূটনীতিকরা নির্বাচন ইস্যুতে একাধিক বার্তা প্রকাশ করেছে এবং তারা রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। এমন পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রথম বারের মতো মন্তব্য করা হলো।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ