আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় মাদক সেবনের অপরাধে তিনজন কারাগারে

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ ডিসেম্বর ২০২৩ @ ১১:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ ডিসেম্বর ২০২৩@১১:২৮ অপরাহ্ণ
বগুড়ায় মাদক সেবনের অপরাধে তিনজন কারাগারে

।।বগুড়া প্রতিনিধি।।

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে তিনজনকে এক মাসের জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার এ কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাব্বির হোসেন (২০), একই উপজেলার পাইকপাড়া গ্রামের দেলুয়ার হোসেনের ছেলে রেজা ইসলাম (২৪) ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হান্তা বাসন্তপুর গ্রামের বাদল ঘোষের ছেলে সুজন ঘোষ (৩২)।

জানা গেছে, সোমবার সকাল থেকে আদমদীঘি উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সান্তাহার পোওতা রেলগেট এলাকা থেকে মাদক সেবনের সময় তিনজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ