আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ ৩ সেপ্টেম্বর

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ আগস্ট ২০২৩ @ ০৯:৪৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ আগস্ট ২০২৩@০৯:৪৬ অপরাহ্ণ
খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ ৩ সেপ্টেম্বর

মোঃ বাইজিদ
স্টাফ রিপোর্টার।।

আজ মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল আগামী ৩ সেপ্টেম্বর সমাবেশ সফল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান সফর করেন। এসময় তিনি বলেন, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে।

এই দাবিতেই আগামী ৩ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় নগরীর শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত বিশাল সমাবেশ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সফর করেন।

এসময় অধ্যক্ষ এফএম নাজমুস সউদ, অধ্যক্ষ ইদ্রিস আলী, মাওঃ শেখ আব্দুল্লাহ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, এসিট্যান্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, হাফেজ আব্দুল লতিফ, মাওঃ হাফিজুর রহমান, মুফতী আব্দুর রহমান মিয়াজী, মুফতী আব্দুল আজিজ প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আগামী ৩ সেপ্টেম্বর শায়েখে চরমোনাই’র বিশাল সমাবেশ সর্বাত্মক সফলে তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ