মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে আরডিআর এস বাংলাদেশ, সেইভ দি চিলড্রেন, আইসিডিডিআরবি,ও কোইকো এর সহোযোগিতায় মাতৃ স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করন বিষয়ক” জননী”প্রকল্পের সফল উদ্বোধন ও অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট মঙ্গলবার পাটগ্রাম উপজেলা শহীদ আফজাল হোসেন মিলনায়তনে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। Strengthening The Maternal and Neonatal Health System in.Rangpur, Bangladesh (JONONI) প্রকল্পের আওতায় সভায় উপস্থিত ছিলেন এবং মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করন, প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করি মাতৃ মৃত্যু রোধ করি,নিরাপদ মাতৃত্বের প্রথম ধাপ ৪ বার চেক আপ,মায়ের দুধই সকল শিশুর জন্য সবচেয়ে ভালো খাবার,এছাড়াও মাতৃ মৃত্যু কমাতে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে ও পরিবার কল্যান কেন্দ্রে দক্ষ মিড ওয়াইফ এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ প্রসব নিশ্চিত করন।
এ বিষয়ের উপর বক্তব্য রাখেন পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আবু সাদাত মোঃ সায়েম( ভারপ্রাপ্ত), আরডিআর এস বাংলাদেশের সিনিয়র মিল অফিসার ফু্ঁয়াদ খান,গর্ভামেন্ট রিলেশন অফিসার জুলফিকার আলি, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার রোকুজ্জামান,লালমনিরহাট জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায়,লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক হারুনুর রশিদ, ও জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক শেখ শহিদুজ্জামান, বাংলাদাশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা সিনিয়র সহ সভাপতি আব্দুল ওহাব প্রধান প্রমুখ।সভায় ইউ,পি চেয়ারম্যান গন,সরকারি মেডিকেল অফিসার গন,পরিবার পরিকল্পনা অফিসার,সহ কর্মী বৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।






















