আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা দলে ফের দুঃসংবাদ

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২৯ আগস্ট ২০২৩ @ ০৮:৩৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ আগস্ট ২০২৩@০৮:৩৬ পূর্বাহ্ণ
এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা দলে ফের দুঃসংবাদ

।।স্পোর্টস ডেস্ক।।

এশিয়া কাপের আগে অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কার দলে একের পর এক দুঃসংবাদ। দুশমান্থ চামিরার পর টুর্নামেন্ট থেকে এবার ছিটকে গেলেন দলটির পেসার দিলশান মাদুশাঙ্কা। আরেক পেসার লাহিরু কুমারাকে পাওয়া নিয়েও শঙ্কা আছে। ঊরুর চোটে আক্রান্ত লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার খেলা এখনো নিশ্চিত নয়!

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ২২ বছর বয়সী মাদুশাঙ্কা গত শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলার সময় পেশিতে চোট পান।

এশিয়া কাপে তো তার খেলা হবেই না, অক্টোবরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের আগে তিনি ফিট হতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শ্রীলঙ্কা দলের মেডিক্যাল কমিটির চেয়ারম্যান প্রফেসর অর্জুনা ডি সিলভা।
অন্যদিকে সাইড স্ট্রেইনের ইনজুরিতে আক্রান্ত ২৬ বছর বয়সী লাহিরু কুমারা। তার চোট অতটা গুরুতর না হলেও ধারণা করা হচ্ছে যে তিনি এশিয়া কাপে খেলতে পারবেন না। তাই একসঙ্গে তিন পেসারকে হারানোর শঙ্কায় শ্রীলঙ্কা।

তা ছাড়া এই সময়ে শ্রীলঙ্কার সেরা অলরাউন্ডার হাসারাঙ্গা ডি সিলভাকেও সম্ভবত পাওয়া যাবে না। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার এশিয়া কাপ অভিযান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ