আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কালীগঞ্জে পেনশন স্কীম অবহিতকরন সভা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ আগস্ট ২০২৩ @ ০৭:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ আগস্ট ২০২৩@০৭:২৮ অপরাহ্ণ
কালীগঞ্জে পেনশন স্কীম অবহিতকরন সভা অনুষ্ঠিত

রাহেবুল ইসলাম টিটুল
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের কালীগঞ্জে আজ সোমবার সার্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের সভাপতিত্বে, আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভায় ডিজিটাল মাধ্যমে পেনসন স্কীমের সুবিধা ও নীতিমালা নিয়ে স্লাইড প্রর্দশিত হয় এবং সকলকে এর সুবিধাগুলো তুলে ধরা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদের সঞ্চালনায় ,উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে সবাইকে এ স্কীম গ্রহন করার পরামর্শ দেন।

৪টি ধাপে বর্তমানে সোনালী ব্যাংকে এ কার্যক্রম চালু আছে।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ,মিজানুর রহমান মিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ রায়,কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহের তাহ, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ ,প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল,সহ প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী,জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ