আজ ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নীলফামারীতে কীটনাশক ছিটিয়ে ৬৫টি হাঁস হত্যার অভিযোগ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ আগস্ট ২০২৩ @ ০৩:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ আগস্ট ২০২৩@০৩:২২ অপরাহ্ণ
নীলফামারীতে কীটনাশক ছিটিয়ে ৬৫টি হাঁস হত্যার অভিযোগ

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুরে জমিতে কীটনাশক দিয়ে ৬৫ টি হাঁস মারা অভিযোগ উঠেছে জমির মালিকের বিরুদ্ধে।

সোমবার (২৮ আগস্ট) সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া পাইকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায়, জমির মালিক কৃষক বাবু আলী কাউকে কোন কিছু না জানিয়ে নিজ জমিতে কীটনাশক দিয়ে স্প্রে করেন। এর ফলে ক্ষুদ্র খামারি নূর ইসলামে ৬৫টি হাঁস মারা যায়। বর্তমানে ওই হাঁসগুলোর বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। তবে, ক্ষতিগ্রস্ত হাঁসের মালিক মৃত হাঁসগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে হাঁস হত্যার বিচার চান।

খামারি নূর ইসলাম বলেন, বাবু আলী আশেপাশের কোন মানুষকে না জানিয়ে নিজ জমিতে কীটনাশক দেয়। ওই জমিতে আমার হাঁসের বদলে যদি অন্য কিছু মারা যেত, তাহলে কি হতো। আমার ৬৫টি হাঁস হত্যা করেছে সে। আমি বাবু বিচার চাই। তবে, খাতামধুপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন খামারি নূর ইসলাম।

জমির মালিক বাবু আলী বলেন, আমার জমিতে হাঁস নামবে এটি আমার জানা ছিলো না। মানুষের হাঁস-মুরগি আমার জমির ধান নষ্ট করেছে, এটি তো আমি সহ্য করবো না।

এ বিষয়ে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট জানান, হাঁস মারা যাওয়ার এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ