আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারীর কিশোরগঞ্জে ধাইজান নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের মাছুয়াপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাহাগিলী ইউনিয়নের মাছুয়াপাড়া এলাকায় নদীর একটি ব্রীজের নিচ থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পড়নে কোন কাপড় পাওয়া যায়নি। তবে, তাকে হত্যা করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিটন জানান, প্রায় সপ্তাহ খানেক আগে মাছুয়াপাড়া এলাকার বাশাপাড়া গ্রামের একরামুল হকের ছেলে মোর্শেদুল হক নিখোঁজ হয়। পরে কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মরদেহটি বিকৃত হওয়ায় পরিবারের লোকজন শনাক্ত করতে পারেনি।
এ ব্যাপার কিশারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি বিকৃত হওয়ায় পরিবারের লোকজন শনাক্ত করতে পারেনি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।





















