আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

মনোনয়ন পত্র দাখিল করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৩০ নভেম্বর ২০২৩ @ ০১:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩@০১:০০ অপরাহ্ণ
মনোনয়ন পত্র দাখিল করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ
ছবি- বিডিহেডলাইন্স

।।হিলি প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) সংসদ সদস্য পদে নিবাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ১১ টায় বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওসারের নিকট তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মুসাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সাবেক সভাপতি আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি বলেন, বাংলাদেশে এখন নিবাচনের ঝড় চলছে। এই নিবাচন নিয়ে যারা বিরোধিতা করছে তারা এই ঝড়ে টিকতে পারবে না। খড়-কুটার মত উড়ে যাবে। বাংলাদেশের সব জায়গায় নিবাচনের বাতাস বইছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ