আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

পাহাড় ধসে দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৭ আগস্ট ২০২৩ @ ০৪:২৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ আগস্ট ২০২৩@০৪:২৮ অপরাহ্ণ
পাহাড় ধসে দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ

মিলন ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি।।

ভারী বর্ষণের ফলে খাগড়াছড়ির গুইমারা ও মহালছড়ি দুই উপজেলার সিন্দুকছড়ি সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ খেটেখাওয়া মানুষের। তবে এতে হতাহতের খবর পাওয়া যায় নি।

শনিবার গভীর রাতে অতি বৃষ্টির ফলে পঙ্খীমুড়ার পরিত্যক্ত আর্মি ক্যাম্প এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। রবিবার (২৭ আগস্ট) গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুইমারা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ফায়ার সার্ভিস ও সেনাবহিনীর যৌথ উদ্যোগে ধসে পড়া মাটি সরানোর কাজ চলছে। শীঘ্রই সড়ক যান চলাচল স্বাভাবিক করা হবে।

সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা বলেন, খবর পাওয়ার পর থেকে সবাই কাজ করছে। যান চলাচল চালু করতে আরো কয়েক ঘন্টা সময় লাগতে পারে।

দীর্ঘ ৮ ঘন্টা প্রচেষ্টার পর দুই উপজেলার সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে । সংস্কারের পর বিকেল সাড়ে তিনটার দিকে চলাচলের অনুমতি দেয় উপজেলা প্রশাসন।

এদিকে খাগড়াছড়ি শহরের শালবন, কুমিল্লা টিলা, সবুজবাগসহ অনেক জায়গায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ জেনে কিন্তু স্থানীয় এখনো বসবাস করছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ