আজ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

সাঈদী ইস্যুতে কিশোরগঞ্জে ছাত্রলীগের ৭ নেতাকে অব্যাহতি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৬ আগস্ট ২০২৩ @ ১২:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ আগস্ট ২০২৩@১২:৩৩ অপরাহ্ণ
সাঈদী ইস্যুতে কিশোরগঞ্জে ছাত্রলীগের ৭ নেতাকে অব্যাহতি

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাত নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে আনোয়ার হোসেন মোল্লা সুমন সাংবাদিকদের বলেন, “সাতজনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।”

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হচ্ছেন- কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া রাজু, রাকিব চৌধুরী ও ওয়াসিম খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান, পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, একই উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাছির এবং বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদ মো. রাকিব আল হাসান ডেবিড রাকিব।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ