মো. লিটন হোসেন লিমন
নাটোর প্রতিনিধি।।
এশিয়া কাপে তাইজুল ইসলামকে জাতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্তি না করায় নাটোরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ভক্তরা।
শুক্রবার(২৫ আগস্ট) দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে জেলার ক্রিকেট প্রেমি ও
ভক্তরা।
মানববন্ধনে বক্তারা বলেন, তাইজুল বাংলাদেশ জাতীয় দলের একজন অভিজ্ঞ ও পরিপক্ব ক্রিকেটার। দীর্ঘদিন ক্রিকেট খেলে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তিনি এখনো দেশের জন্য অপরিহার্য একজন খেলোয়াড়।
জাতীয় দলে অতীতের কৃতিত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করে বিশ্বকাপ স্কোয়াডে জাতীয় দলে তাইজুলের অন্তর্ভুক্তির দাবি জানান। স্পিন আক্রমণ ও ব্যাট হাতে সাবলীল রান করার অসাধারণ ক্ষমতা রয়েছে এই তাজুল ইসলামের। তাই তার জাতীয় দলে ঠাঁই না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেওয়া ক্রিকেট ফ্যানরা। তাইজুলকে এশিয়া কাপ ও আসছে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হোক। তা না হলে নাটোরের মানুষ বড় ধরনের আন্দোলন করবে বলে জানান।
মানববন্ধনে বক্তব্যে রাখেন- নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল সাকিব বাকি, সংবাদকর্মী মেহেদী হাসান, সাংস্কৃতি ব্যক্তিত্ব সবুর তালুকদার প্রমুখ।
নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রিকেট প্রেমি ও ক্ষুদে ভক্তরা
মানববন্ধনে অংশগ্রহণ করেন।





















