আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শেরপুরে ভারতীয় মদসহ কারবারি আটক

শেরপুরে ভারতীয় মদসহ কারবারি আটক
ছবি- বিডিহেডলাইন্স

।।শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ ২৪৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদসহ এক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪। বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী ভুরুঙ্গা কালাপানি এলাকা হতে মদসহ ওই কারবারিকে আটক করা হয়।

ছবি- বিডিহেডলাইন্স

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

জানা গেছে, ওই কারবারির নাম মো. আরিফ মিয়া (৩৩)। তিনি ঝিনাইগাতি উপজেলার নলকূড়া ইউনিয়নের পশ্চিম মানিককূড়া গ্রামের আব্দুল বারীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ভুরুঙ্গা কালাপানি এলাকা অভিযান করেন। এসময় আমদানি নিষিদ্ধ ২৪৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদসহ কারবারির মো. আরিফ মিয়াকে আটক করা হয়। জব্দকৃত এসব মদের মূল্য প্রায় দুই লাখ টাকা বলে র‍্যাব জানায়।

র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটককৃতকে নালিতাবাড়ি থানায় সোপর্দ করা হয়েছে। মাদক ও সন্ত্রাস দমনে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ